ইবি সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (০২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার এলাকায় এ শুভেচ্ছা মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্ব উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, সালাউদ্দিন রানা, সদস্য রাফিজ আহমেদ নুর উদ্দিন, জনি, তৌহিদ, অংকন সহ নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার (০১ মার্চ) বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাত সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আমানউল্লাহ আমানকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version