লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (১৯০)পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাসুদ আলী (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন নাকটি ব্রিজ সংলগ্ন শ্মশানকালী মন্দিরের দক্ষিণ পাশে টাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় তাকে আটক করা হয়। মাসুদ আলী সৈয়দপুর ইউনিয়ন ভবানীপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সজল বসাক অভিযান চালিয়ে মাসুদ আলী হাতে নাতে নিষিদ্ধ মাদকদ্রব্য (১৯০) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।
তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে মাসুদ আলী একজন মাদকব্যবসায়ী বলে জানায় পুলিশ।
ব্রেকিং নিউজ
- অবলা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝরলো বৃদ্ধার প্রাণ, মদনে সড়ক দুর্ঘটনা
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
- অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার
- মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- নতুন কুঁড়ি স্পোর্টস শুভ উদ্বোধন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


