স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মতিউর রহমান (৬০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) দুইবারের সাবেক সদস্যের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। তিনি উপজেলার পোগলা ইউপির মূলগঁঅও গ্রামের ফজর উদ্দিনের ছেলে। নিহত মতিউর রহমান পাঁচ স্ত্রীর স্বামী এবং ১১ জন ছেলে ও সাত মেয়ে সন্তানের জনক ছিলেন জানা গেছে।

মঙ্গলবার সকাল ১১ টায় একই উপজেলার রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মতিউর রহমানের মুঠোফোনে কল আসে। পরে দুজন লোক এসে মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যান। সকালে তার ছেলে বাবুল মিয়া তাকে খোঁজতে বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে আছে। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কীভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version