মঙ্গলবার, সেপ্টেম্বর ২২
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি,গাইবান্ধা জেলা  সাঘাটা উপজেলাধীন  একটি জঙ্গলে  ছাব্বির মিয়া (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার ‍দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভূতমারা বাজার সংলগ্ন আলাই নদীর তীরে একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
ছাব্বির মিয়া পশ্চিম রাঘবপুর (ভূতমারা) গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্বজনরা জানায়, হঠাৎ করে ছাব্বির মিয়া নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে ওই স্থানে ছাব্বিরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখা যায়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, খবর পেয়ে ছাব্বির হোসেন নামের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version