মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

শাকিল বাবু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ।

সোমবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এবিষয়ে জানা যায়।

নতুন বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই বিভাগটা হচ্ছে আমাদের পরিবারের মতো এবং বিভাগের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমরা বিভাগের সাথে ছিলাম। তারই একটি রুটিন দায়িত্বে বিভাগীয় প্রধান হিসেবে কার্য পরিচালনার সুযোগ আমি পেয়েছি। শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা আছে তা বাস্তবায়নে আমরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চাই। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সর্বদা বিশ্ববিদ্যালয়ের সম্পদ হিসেবেই আমরা কাজ করে যাবো।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version