জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সব আইনী ও নৈতিক প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষভাবে গঠিত হয়েছে। কোনো কমিশনারের কোনো ধরণের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় নি। বিএনপিও কোনো অথেনটিক অভিযোগ উত্থাপন করতে পারেনি। বরং নির্বাচন কমিশন আহুত সংলাপ বর্জন করে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিএনপির যা কিছু চাওয়া তা কেবল নির্বাচন কমিশনের পক্ষেই পূরণ করা সম্ভব। সুতরাং আপনারা নির্বাচন কমিশনের দরজা ঠকঠক করুন।

সোমবার জয়পুরহাট- ২ নির্বাচনী এলাকায় গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আক্কেলপুরে বঙ্গন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন করতে হলে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী দলসমূহকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে নির্বাচনে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে জেতে হবে। নির্বাচনের আগে কোনো পক্ষ পরাজয় আশঙ্কায় নির্বাচন ছেড়ে দিলে স্বাভাবিকভাবেই সব জায়গায় শিথিলতা আসবে। তাতে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা যাবে, হয়তো কিছু উপাদানও হাতে পাওয়া যাবে। সুতরাং যারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আগ্রহী, তাদের উচিত নির্বাচন কমিশনের নিকট যাওয়া।

তিনি বরেন, নির্বাচন ও নির্বাচনের পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে, পক্ষপাতিত্ব করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনী কতৃত্ব আছে ইসির, নির্বাচনকালীন সরকারের নেই। নির্বাচন কমিশনই নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী।

অনুষ্ঠানসমূহে আরো বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version