রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় পোকামাকড় মারতে নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অরগানাইজেন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন তুষার। এতে নিজের দুই শিশুসন্তানের মৃত্যুর পর তিনি ভাটারা থানায় মামলা দায়ের করেন। পোকামাকড় মারার ওষুধ দেওয়ার পর অসুস্থ হয়ে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (২ জুন) বাসার পোকামাকড় তাড়ানোর জন্য একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। ওই কোম্পানির কর্মীরা বাসায় ওষুধ দিয়ে দুই-তিন ঘণ্টা পরে ঘরে ঢুকতে বলেছিলেন। পরিবারটি নয় ঘণ্টা পর বাসায় ঢুকেও বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাদের সকলেরই পেট খারাপ, বমির মতো উপসর্গ দেখা দেয়।

মঙ্গলবার (৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত সেই মামলায় ওই কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version