বুধবার, সেপ্টেম্বর ১৬

ঝালকাঠি প্রতিনিধি:
বাবার পৈত্রিক সম্পত্তি এবং ব্যবসায়িক দ্বন্দ্বের বিরোধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আরিফুল হককে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠির স্বনামধন্য শাহী ৯৯ কোম্পানির মালিকানা নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠানটি বেশ কিছু দিন ধরে দুটি ভাগে চলছে। এরপরে কোম্পানির ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক নিয়ে বিরোধের সৃষ্টি হয় বড়ভাই সামসুল হক মনুর সঙ্গে ছোটভাই আরিফের।
আরিফুল হক শাহী ৯৯ কোম্পানির ট্রেডমার্ক মালিকানা নিয়ে মেজভাই শামীম আহাম্মেদ এর সাথে ব্যবসা শুরু করেন। এরপর থেকে সামসুল হক মনু একের পর এক ষড়যন্ত্র শুরু করেন বলে আরিফের পরিবার দাবি করেছে। শাহী ৯৯ কোম্পানির ট্রেডমার্ক না পেয়ে অবৈধভাবে আদী শাহী ৯৯ নামে জর্দা তৈরি করে আসছেন সামসুল হক মুন । ট্রেডমার্কের মালিক আরিফুল হক অবৈধভাবে আদী শাহী ৯৯ নামে জর্দা তৈরির বিরুদ্ধে ঝালকাঠি আদালতে ট্রেডমার্ক মামলা করেন। এরপর থেকেই বিভিন্নভাবে মামলা-হামলা শুরু করেন সামসুল হক মনু। এমন কি বিভিন্ন নামে-বেনামে ফেসবুক খুলে ভুয়া আইডি দিয়ে চলে আরিফুল হকের বিরুদ্ধে অপপ্রচার।
সম্প্রতি ব্যবসায়িক কাজে কোম্পানির জর্দা তৈরির তামাক আনার জন্য রংপুরে যায়। সেখানে আরিফুল হক ও তার মেজভাই শামীম আহাম্মেদ অবস্থান করেন। এ সুযোগ কাজে লাগিয়ে সামসুল হক মনু তাদেরকে মামলার জালে ফাঁসান। সেখানে চার পিস বিয়ারের ক্যান দিয়ে মামলা দেওয়া হয়। সে সময়ে শামীম আহাম্মেদ নিজে থেকে বলেন, যে তার ছোটভাই আরিফ বিয়ারের বিষয়ে কিছুই জানেন না, পুলিশও তখন আরিফকে যেতে বলেন। কিন্তু ভাইকে ছেড়ে যেতে চায়নি আরিফ। এরপর তাকেও ওই মামলায় আসামি করা হয়। এর পরে সামসুল হক মনুর মামলার জাল আরো বড় হয়। পরিবার আরো অভিযোগ করেন, মোটা অংকের টাকার বিনিময়ে সামসুল হক মনু একের পর এক রাজনৈতিক মামলায় আসামি করেছে আরিফকে। বর্তমানে ঝালকাঠি এবং ঢাকায় দুইটি রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে তাদেরকে। আরিফুল হক কোন দিন কোন রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে যায়নি বা রাজনীতি করেনি। ঝালকাঠি জেলার সকলে জানেন যে আরিফুল হক গরিব-দুঃখী এবং অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করেছেন বলেও জানান তার স্ত্রী।
সামসুল হক মনু শাহী কোম্পানি পুরো দখলে নিতে আরিফের পরিবারকে মামলা দিয়ে ষড়যন্ত্র করে চলছে। তাই প্রশাসনের কাছে মামলার সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ ন্যায় বিচারের দাবি পরিবারের। একজন নিরীহ ব্যবসায়ি মানুষ ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় আসামি করা হয়েছে। যা সামসুল হক মনু এর পিছনে থেকে অর্থ দিয়ে মামলার ষড়যন্ত্র করছে। পরিবার আরিফুল হকের বিরুদ্ধে মিথ্যে মামলা থেকে মুক্তির দাবি জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version