মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবির) বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অদ্য সোমবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে এলাকার বাসিন্দা মৃত মোঃ তফজ্জুল ইসলাম এর ছেলে মোঃ মাজহারুল ইসলাম মারুফ (৩৪), উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের আরজু মিয়ার ছেলে কান্ত মিয়া (৪০) ও ৪নং শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত আব্দুল শহীদ এর ছেলে সাজু আহমদ @ রাজু (৩৪)-কে মোট ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে কমলগঞ্জ উপজেলাধীন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। এ ঘটনায় আটককৃত ৩ জন এবং পলাতক অপর ১ ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
ব্রেকিং নিউজ
- বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি
- নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
- ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
- অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
- সম্পত্তি হস্তান্তরে আইনি কাঠামোয় নতুন দিগন্ত উন্মোচন
- শত্রুতার আগুনে পুড়লো স্বপ্ন: দুর্গাপুরে নিঃস্ব মুদি দোকানি
- আগামীর সাংবাদিকতা হবে এআই-নির্ভর: নেত্রকোনায় পিআইবি’র কর্মশালা শুরু
- জামালপুরে একযোগে সাত জনের জানাজায় শোকের মাতম


