মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বেলাগঁও গ্রামে তৈমুছ মিয়ার বাড়ির পাশের রাস্তায় পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা গেছে কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে ঐ নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ একাধিক স্থানে ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে একাধিক স্থানে প্লাস্টার করা হয় নাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী ও সার্ভেয়ার কে ম্যানেজ করে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্ন মানের কাজ করেছে যার ফলে ঐ কালভার্টটি নির্মাণে বছর পেরোনোর আগেই ফাটল দেখা যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুস ছাত্তার কন্ট্রাকশন এর সাথে, তিনি এ প্রতিবেদককে বলেন সংবাদ প্রকাশ না করার জন্য। এছাড়াও একই উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানে শিব চরনের বাড়ির সামনের রাস্তায় পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা যায় কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা গেছে ,কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ বিভিন্ন স্থানে ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান সনজিৎ দাস এর সাথে তিনি এ প্রতিবেদককে বলেন কালভার্টটি মেরামত করবেন। ২০২১-২২ অর্থ বছরের এডিপি’র তালিকাভুক্ত রাজস্বের কাজ। এ ব্যাপারে যোগাযোগ করলে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ বলেন কালভার্ট নির্মানের সময় তিনি ছিলাম না। সাবেক উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন তিনি বলেন কালভার্ট এ ফাটল এটা কম কিউরিং এর জন্য হতে পারে। জুড়ী উপজেলা এলজিইডি সার্ভেয়ার সালাহ উদ্দিন কালভার্ট গুলোর ফাইনাল বিল দিয়েছেন।
ব্রেকিং নিউজ
- অবশেষে বন্ধ হচ্ছে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার, যে পরিকল্পনা দিলেন মামদানি।
- বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
- রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস
- নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
- ক্রেস্ট ও বৃত্তির আনন্দে উদ্ভাসিত ৩৯ তরুণ চোখ, আগামীর স্বপ্নবুনন দুর্গাপুরে
- কেন্দুয়ায় লক্ষ্যমাত্রা ছাড়ানো আমন ধান নিয়ে অসময়ের বৃষ্টিতে শঙ্কা
- ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান


