মিয়া মোহাম্মদ কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ,
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি পরিচালনা কমিটি গঠন। শনিবার কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে মাইনুল হক মেনু নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় দুপুর ২টা ৩০মিনিট থেকে বিকাল ৫ টা ৩০৷ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে দলিল লেখক সদস্যগণ সরাসরি ভোট প্রদান করেন । সদস্যগনের সরাসরি ভোটে নুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারন সম্পাদক পদসহ বাকী ১২টি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধি নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো: নুরুল ইসলাম, মোঃ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, সহ-সাধারন সম্পাদক এস.এম নজরুল ইসলাম, আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মোঃ আলামিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সামসুল, প্রচার সম্পাদক সৈয়দ হাকিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মো:’ মহিউদ্দিন খান ও নির্বাহী সদস্য পদে আশরাফুল আলম রতন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।
উল্লখ্য কটিয়াদী এসআর অফিস দলিল লিখক সমিতির কার্যকরি কমিটি গঠনের লক্ষে গত ১২ মার্চ-২০২৩ ইং তারিখে মস্তোফা কামাল কাজী মোঃ নান্দু মিয়াকে আহবায়ক ও গোলাম ফারুক চাষীকে সদস্য সচিব এবং মো. আব্দুল মান্নানকে সদস্য মনোনিত করে তিন সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে আহবায় কমিটি মোহাম্মদ নুরুল হক ও স্বপন কুমার দেবনাথক অতিরিক্ত সদস্য সংযুক্ত করেন। পাঁচ সদস্য বিশিষ্ট আহবান কমিটি নতুন করে ভোটার তালিকা করে শনিবার বিকেলে উক্ত আহ্বায় কমিটির সাধারণ সভা পরবর্তী কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির গঠনের কার্যক্রম শেষ করেন।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির
- ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের


