মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- আগামি ১৭ই জুলাই অনুষ্ঠিত হবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী বাছাইয়ের লক্ষে এক বর্ধিত সভায় নৌকার মাঝি হিসেবে মনোনীত করা হয়েছে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিনকে।
শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাকে মনোনীত করা হয়েছে।
এর আগে ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও নুরুল আফসার শামীমের সঞ্চালায় সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ জব্বার, উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও মো. মাঈন উদ্দিন প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আ.লীগের উপদেষ্টা এম এ রাজ্জাক, উপজেলা আ.লীগের উপদেষ্টা মো. আতিউল ইসলাম, সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের উপদেষ্টা ক্যয়জরী মহাজন, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, শহীদুল ইসলাম মোহন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আনন্দ মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শ্রমিক সমাবেশ: শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি
- কেন্দুয়ায় ভোররাতে পুলিশের অভিযান: ২ মোটরসাইকেলসহ আটক
- কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মাদকসেবীর কারাদণ্ড
- কেন্দুয়ায় ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএনপি নেতার ওপর হামলা
- নেত্রকোনায় ইংলিশ কার্নিভালের কৃতি শিক্ষার্থীদের আনন্দঘন সংবর্ধনা
- নেত্রকোনায় নজরুল স্মরণে মনোজজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- নেত্রকোনায় বালু লুট: ১ জনের কারাদণ্ড, ৩৯টি নৌকা ডুবিয়ে দিল প্রশাসন
- সমাজ গঠনে নজরুলের আদর্শই পাথেয়: বিরিশিরিতে প্রয়াণ দিবসের আলোচনা


