মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া এলাকা থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজি চালিত অটো রিক্সা যোগে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে ৪ চোর। বুধবার (৩১ মে) দুপুর বেলা ২টায় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকা থেকে আটক করে। পরে তাদের কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত চোরেরা হচ্ছে- রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে লিক্সন মিয়া (২৫), গড়গাঁও গ্রামের ফজলুল হকের ছেলে শাবলু মিয়া (৩২), কামারচা গ্রামের আলকাছ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও ডেফলউড়া গ্রামের সিরাজ আহমদের ছেলে বেলাল আহমদ (১৬)। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছাগল, ১টি সিএনজি চালিতঅটোরিক্সা, ১টি ছোরা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
- কলমাকান্দার সীমান্তে বিদেশী মদ উদ্ধার করল বিজিবি
- ১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন
- অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
- ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড


