লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে
আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি’র সভাপতি ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজায়াওনুল হক, জিল্লুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তৎকালীন আওয়ামীলীগের দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে আবারো আওয়ামীলীগের দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
ব্রেকিং নিউজ
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২
- আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
- বকশীগঞ্জে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক- ৪
- অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল


