পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি ও প্রো. ভিসি কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল । ২৩-০৫-২০২৩( মঙ্গলবার) দুমকী থানায় পবিপ্রবি’র অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি বিরুদ্ধে গালমন্দ ও প্রো. ভিসি কার্যালয়ের এপিএস মোঃ রাসেলের বিরুদ্ধে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি নং ৯৬৫) ও শিক্ষক সমিতির কাছে সহায়তা কামনা করেছেন মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে।
উল্লেখ্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল পবিপ্রবি’র শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এর সভাপতি প্রার্থী। তিনি আওয়ামিলীগ পন্থী একজন শিক্ষক।
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি অভিযোগ অস্বীকার করে বলেন,” অভিযোগকারী শিক্ষক সকল অফিসারদের দালাল বলেছেন বলে অফিসাররা অভিযোগ করেন। যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়েছে। এই অভিযোগের সত্যতা জানার জন্যই আমি তাকে ফোন করি।
এ বিষয়ে অভিযোগকারী সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল বলেন, “বেসরকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে চাকুরী প্রাপ্তদের পদোন্নতি ও পেনশনের অফিস আদেশর হস্তক্ষেপ করি এবং ২০০২ সাল থেকে মার্চ ২০২৩ পর্যন্ত সকল অনিয়মের প্রতিকার চাই। এজন্যই ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনি ও প্রো. ভিসি কার্যালয়ের এপিএস মোঃ রাসেল মুঠোফোনে আমাকে গালমন্দ ও হত্যার হুমকি দেন। ”
দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বলেন,” আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর



