নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ম শামসুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে।বুধবার (১৫ মার্চ) রাত আটটা থেকে রাত সোয়া বারটার মধ্যে চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে ফুটপাতে হিরো গ্ল্যামার ১২৫ সিসি মডেলের (ঢাকা মেট্রো-হ-৫৭-৩৬৮৩) মোটরসাইকেল রেখে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অফিসে যান সিইউজে সারাধরণ সম্পাদক।পরে অফিসে কাজ শেষে মোটসাইকেল পার্কিংয়ের স্থানে আসলে দেখেন মোটরসাইকেল নেই। সেখানে থাকা সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় একজন অজ্ঞাত পরিচয়ের চোর মোটরসাইকেল চুরি করে ও সহযোগীসহ চালিয়ে নিয়ে যায়।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version