রবিবার, অক্টোবর ১৮
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে স্ত্রী মিসেস ডিয়ান ডাও ও দূতাবাসের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি তিস্তা ব্যারাজে যান। এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন ডেইরি পরিদর্শন করেন।
তিস্তা ব্যারাজের নান্দনিক পরিবেশ ও সবুজ প্রকৃতি ঘুরে দেখেন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। এ সময় তারা ছবি তোলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।

পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version