বুধবার, সেপ্টেম্বর ৩০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা সেবন ও বহনের অপরাধে বাবু বাসফর নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুলাউড়া উপজেলার রেল কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। অভিযানে প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। অভিযান সূত্রের বরাতে জানা যায়, রেল কলোনি এলাকায় অভিযান চলাকালে বাবু বাসফরকে ইয়াবা সেবন ও বহনের অপরাধে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১৬) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, পরিবহন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতামূলক জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version