মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল ঘেরা জালে জড়িয়ে নিতাই মাহাতো (৩৫) নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। বৃহস্প্রতিবার বৈকালে পৌরসভাধীন বড় নারায়নপুর এলাকা হতে (স্মৃতি বেকারীর পিছনে) তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার বীরনগর বন্ধনপাড়া গ্রামের মৃত মন্টু মাহাতোর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির শ্রমিক।
স্থানীয় এলাকাবাসী জানায়, বৈকাল ৩টার সময় পৌর এলাকার বড়নারায়নপুর মাঠের (স্মৃতি বেকারির পিছনে) জমির আইল ঘেরা জালে জড়ানো অবস্থায় নিতাইয়ের মরদেহ ড্রেনে পরে থাকতে দেখে মাঠে কাজ করা শ্রমিকরা পুলিশ কে খবর দেয়। পরে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে প্রেরণ করেন। তবে সে নেশাগ্রস্ত অবস্থায় ড্রেন পার হতে গিয়ে জমির আইল ঘেরা জালে জড়িয়ে মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন।
পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় যুবলীগের আকস্মিক মশাল মিছিল: ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ
- জমি নিয়ে বিবাদ: কেন্দুয়ায় কথা-কাটাকাটির জেরে বৃদ্ধের মৃত্যু
- শিশুর মুখে হাসি, সবুজের স্বপ্ন—মাঠে জেলা প্রশাসক
- ক্যানভাসে কাজী নজরুল: দুর্গাপুরে শুরু সাংস্কৃতিক উৎসব
- ক্যানসার আক্রান্ত বাবার পাশে থাকতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের
- ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেত্রকোনায় মাদকসেবী কারাদণ্ডে দণ্ডিত
- শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
- রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ


