কয়েক বছর বন্ধ থাকার পর আবার চবি ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছে দ্বিতীয় বার ভর্তিচ্ছুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ২০ মার্চ থেকে। এ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভর্তি পরীক্ষার আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর অফিসিয়ালি জানানো হবে।

গত ২৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়(১৬ মে-২৫ মে)

উল্লেখ্য যে গত কয়েক বছর যাবত চবিতে সেকেন্ড টাইম বহাল চেয়ে আন্দোলন করে আসছিল একটি অংশ।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version