মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

আধুনিক শিক্ষা , দক্ষ মানব সম্পদ ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের অঙ্গীকার’ নিয়ে গড়ে উঠা চরফ্যাশনের অন্যতম সেরা বিদ্যাপীঠ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৭ই মার্চ সকাল ৯ টায় চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডে অবস্থিত চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠান শুরু হয়।

এসময় মাদরাসার পরিচালক অধ্যক্ষ কামরুজ্জামান এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি মোঃ মোরশেদ , উপজেলা নির্বাহী অফিসার আল নোমান , চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন , পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু প্রমুখ । এ সময় অতিথিবৃন্দ মাদরাসাটির শিক্ষার্থীদের মুখে দেশাত্মবোধক গান সহ বিভিন্ন পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আগত অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version