পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে পরশুরাম বাজারের হাসপাতাল রোড এলাকাসহ বাজারের সবকটি ফার্মেসী দোকানের মালিকর ও কর্মচারিরা তাদের দোকান বন্ধ করে চলে যান। জানা যায়, বুধবার ১৭ আগস্ট ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরশুরাম বাজারে দুই ঔষধ দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর ছড়িয়ে যাওয়ায় পরশুরাম বাজারের হাসপাতাল রোডের একটি দোকান ছাড়া (বিএম মেডিসিন সেন্টার) পরশুরাম বাজারের ৬৫টি ফার্মেসী’র মালিক-কর্মচারি দোকান বন্ধ করে চলে যান। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে পরশুরাম উপজেলা পরিষদ গেইট সংলগ্ন মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী মো: শামিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভাবে পাশাপাশি বিসমিল্লাহ মেডিসিন কর্ণারের স্বর্তাধিকারী দেলোয়ার হোসেনকেও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুই দোকান মালিকের জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে বাজারের বেশীর ভাগ দোকান মালিক ফার্মেসী বন্ধ করে চলে গেছে।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


