আরিফ শেখ,রংপুর প্রতিনিধিঃ তারাগঞ্জ উপজেলার বাজার ও পুরাতন চৌপথি এলাকার ডাঙ্গাপাড়ায় অবস্থিত অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাদ্য আইসলোলি , তেতুল চাটনি, রোবট আইসবার, চমক সেভেন আপ ড্রিংকস, হাই স্পিড ড্রিংকস,লিচি ড্রিংকস , রয়াল টাইগার ড্রিংকস, ম্যাংগো ড্রিংকস উৎপাদনকারী বিএসটিআই ও পরিবেশের অনুমোদনবিহীন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অখাদ্য রং ও মিথ্যা তথ্যবিশিষ্ট প্যাকেটজাত খাদ্য পাওয়া যায়। এছাড়া কোন ধরণের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন । এ সময় তিনি নিবন্ধন না থাকায়, মিথ্যা তথ্য খাদ্যের প্যাকেটের গায়ে প্রচারের জন্য , বিএসটিআই অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাদ্য উৎপাদনের জন্য খলিলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধরা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন এবং পুলিশের একটি টিম সাথে ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন জানান, ভেজাল পণ্য বিক্রি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যাপারে যথারীতি অভিযান অব্যহত আছে। ভেজাল ও অনুমোদনহীন ও খাবারের ফ্যাক্টরী বা কারখানার সত্যতা মিললে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রশাসন বদ্ধপরিকর।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


