কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা হতে সাত বোতল ভারতীয় মদ সহ দুইজনকে আটক করে পুলিশ। ১২ আগষ্ট (শুক্রবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে সিদলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। পুলিশ তদন্ত কেন্দ্রের তথ্য মতে, আটককৃতরা হলেন রিয়াজ উদ্দিন (২৭), পিতা- হাসেন আলী, মিজান মিয়া (২৮), পিতা- মফিজউদ্দিন, উভয়েই উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও গ্রামের বাসিন্দা। পাঁচগাও সীমান্ত হতে মদ সংগ্রহ করে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে যাবার পথে আটক হয় তারা। সিদলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল কান্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষুদ্র সিধলী এলাকা হতে দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা


