মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল হাকিম তালুকদার, উপজেলা সাবেক কমান্ডার আব্দুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক ও কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, সাবেক পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক কালকিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, দুই উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক সহ অন্যান্যরা।
ব্রেকিং নিউজ
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?
- বাংলাদেশে ৩৯০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দিচ্ছে কানাডা, গুরুত্ব পাচ্ছে চার খাত
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে


