স্টাফ রিপোর্টার :
শ্লীলতাহানির অভিযোগে যুবকের উপর মামলা , এলাকাবাসীর দাবী নির্দোষ । পৌর শহরের ইকবাল নগরের বাসিন্দা মৃত ইউসুফ আলীর পুত্র আলমগীর হোসেন, জাহাঙ্গীর মিয়ার পুত্র রাব্বি আহমদ এর উপর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ এর ১০) ধারায় মামলা রুজু করিয়াছেন একই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী রাহেলা বেগম। মামলায় উল্লেখ করা হয়েছে ইকবাল নগর গ্রামের জামে মসজিদের সামনে আলমগীর হোসেন বিভিন্ন সময় রাহেলা বেগমের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ১০ জুলাই গ্রামের মসজিদের সামনের রাস্তায় তাকে শ্লীলতাহানি করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ইকবাল নগর গ্রামে গিয়ে গ্রামের লোকদের সাথে আলাপ করে জানা যায়, আলমগীর হোসেনের সাথে এরকম কোন ঘটনা ঘটেনি। রাহেলা বেগম উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলা রুজু করেছেন। গ্রামের আব্দু রউফ, কুলসুমা বেগম, মনি বেগম, জহুরা বেগম সহ গ্রামের অধিকাংশ লোকজনই বলেন আলমগীর হোসেন এরকম শ্লীলতাহানি মুলক কাজ করেছে বলে আমাদের জানা নাই। রাহেলা বেগম উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলা রুজু করেছেন।
ব্রেকিং নিউজ
- ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন: পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
- নেত্রকোনায় লড়ির ধাক্কায় তরুণের মৃত্যু: চালক পুলিশের হাতে
- মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ যুবকের জরিমানাসহ সাজা
- মোহনগঞ্জে কফি হাউজ কেন্দ্রিক দ্বন্দ্ব: পুলিশের দাবি ‘অতিরঞ্জিত’
- নেত্রকোনায় মুদি দোকান ও রাস্তায় বসে অনলাইন জুয়া: হাতেনাতে আটক ৩
- আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু
- পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার, র্যাবের হাতে মূলহোতা
- টাঙ্গাইলে বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

