টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়, আজ বৃহস্পতিবার সকালে সারা দেশে একযোগে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের মাঝে ঘর বিতরণ উদ্বোধন করেন। ২য় পর্যায়ে উপজেলার দরিদ্র গৃহহীনের মাঝে এ পর্যন্ত মোট ২৭ টি ঘর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে আজ ৫টি ঘর হস্তান্তর করা হয়। উল্লেখ্য ২২টি ঘর ইতিপূর্বে হস্তান্তর করা হয়েছিল। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউপি সদস্যগণ ও গৃহহীন দরিদ্র ঘর গ্রহীতাগণ।
ব্রেকিং নিউজ
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান
- পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫
- জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন
- ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়


