অরাজনৈতিক,অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন (সিএফ)এর উদ্দ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১১ জুলাই) উপজেলার রানাপাশা ইউনিয়নে সংগঠনের রানাপাশা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে তেতুলবাড়িয়া স্কুল,ফেরিঘাট মসজিদ,হদুয়া,রানাপাশা,নলবুনিয়া এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়। রানাপাশা ইউনিয়ন কমিটির সহসভাপতি কাওসার আলম মাস্টার ও সাধারন সম্পাদক গোলাম সরোয়ার চপল মাস্টারের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম,রানাপাশা ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম,উপদেষ্টা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজ আহসান রুবেল,কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রকৌশলী রবিউল ইসলাম সবুজ,ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য নাসির হোসেন,নাচনমহল ইউনিয়ন কমিটির সদস্য সচিব কামরুল হাসান মাস্টার, যুগ্ম আহবায়ক ও মোঃমাহাবুব হোসেন,নাচনমহল ইউনিয়ন কমিটির সদস্য রেজাউল করিম।এছাড়াও তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম দুলাল এবং পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মাস্টার উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচীর সমন্বয়কারী ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সুপ্রিমকোর্টের আইনজীবি এডভোকেট মোঃকাওসার হোসাইন বলেন, বৃক্ষরোপন সংগঠনের বার্ষিক কর্মসূচীর একটি,পৃথিবীর পরিবেশ বিপর্যয় ও তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধে বৃক্ষরোপনের বিকল্প নেই,পাশাপাশি আমাদের রোপনকৃতবৃক্ষগুলো ফলজ ও ঔষধি হওয়ায় তা মানবতার কল্যানে কাজে আসবে।ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নে এ কার্যক্রম গ্রহন করা হবে এবং প্রতিবছর চলমান থাকবে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা পুলিশ হেফাজতে
- স্মার্ট বাংলাদেশ ও সামাজিক সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার, নেত্রকোনায় প্রেস ব্রিফিংয়ে বক্তারা
- ১০৮ বছরের প্রতীক্ষার অবসান, অপেক্ষা জারিয়া-দুর্গাপুর রেললাইনের স্বপ্নপূরণ
- সেতুর পর এবার রেললাইন, দুর্গাপুরের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: রেল প্রতিমন্ত্রী
- বৃষ্টিতে ভিজে নদীতে গোসলে নেমেছিল শিশুটি, ফিরল লাশ হয়ে
- সমবায়ের টাকা লুটে নিলেন সভাপতি-সেক্রেটারি! পিবিআই প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে নির্মম মারধর: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


