এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০-জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক। আরও বক্তব্য দেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলে রহমানছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান। উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম। কর্মশালার শুরুতে মাদক মুক্ত সমাজ গড়তে ও মাদকের অপব্যবহার রোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিনোদন ও ক্রীড়ামুখী করতে হবে এবং পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তারসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব হলেন ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুরে দাবা প্রতিযোগিতা সম্পন্ন
- প্রতি বছর একই দুর্ভোগ, কলমাকান্দায় আতঙ্কে অভিভাবকরা
- চায়না দুয়ারি ও বিষটোপে ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র: সচেতনতামূলক সংলাপ
- বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, পুলিশের অভিযানে মূলহোতা গ্রেপ্তার
- আটপাড়ায় ডিএনসি কর্তৃক বিপুল পরিমাণ গাঁজাসহ কারবারি আটক
- জামালপুরে সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
- ‘পরিবেশ রক্ষা সরকারের একক দায়িত্ব নয়’: কলমাকান্দায় সচেতনতামূলক কর্মসূচি


