মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি বিক্রির কথা বলে টাকা নিয়ে জমি এবং টাকা ফেরত না দিয়ে বরং উল্টো সেই টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ফেনতারা গ্রামের কোরবান আলীর স্ত্রী শিরিন খাতুন ও তার পরিবার। মঙ্গলবার (২৮ই জুন) সকালে নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, নাকুরগাছী মৌজার ৩৯ নং খতিয়ানের ১৩৪ নং দাগের ৪ শতক পুকুর জাতীয় জমি আমার নিকট বিক্রয়ের কবার কথা বলে ১লক্ষ টাকা নির্ধারণ করে ৮০ হাজার টাকা বায়না গ্রহণ করে। টাকা নেওয়ার পর দীর্ঘদিন হয়ে গেলেও জমির দলিল সম্পাদন কিংবা বায়না টাকা ফেরত দিতে তালবাহনা শুরু করে।
সংবাদ সম্মেলনে আরো জানায়, দলিল সম্পাদন ও টাকার চাপ দিতে থাকলে বাড়িতে অবৈধ ভাবে প্রবেশ করে মারপিট ও চুরির মিথ্যা অপবাদ দিয়ে জয়পুরহাট বিজ্ঞ আমলী আদালতে ২১ শে জুলাই ২০২১ এবং ১৫/০১/২০২২ ইং তারিখে দুটি মিথ্যা মামলা করে। বিষয়টি স্থানীয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুরের অফিসে গত ১/০৮/২০২১ ইং পাওনা টাকা ফেরত কিংবা জমিটির দলিল করার জন্য অফিসে উভয় পক্ষের মধ্যে সমঝোতা শালিশ বৈঠক বসে। উক্ত বৈঠকে তিন শত টাকা মূল্যের নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের উপর আপোস নামা করা হয়। পরে তারা উক্ত সিদ্ধান্তও মানেইনি বরং মধ্যস্থতাকারী সহ আমাদের নামেও ফাঁকা ষ্ট্যামে সই নেওয়ার অভিযোগে আদালতে মামলা করে।
তিনি আরো বলেন, আজ তাদের কারনে আমরা নিঃস্ব হতে চলেছি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে আমাদের একমাত্র আয়ের উৎস গ্রামের মধ্যে একটি দোকান ঘরটিও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে আমরা সন্দেহ করছি। তাই আমরা আপনাদের মাধ্যমে সংবাদপত্রে প্রকাশে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আশু বিচারের জন্য আবেদন জানান।
এবিষয়ে জাকিরুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, ৩০ হাজার টাকা ধার নিয়েছি, দিতে না পারলে জমি বিক্রি করার কথা বলেছি। মামলার বিষয়ে দুলালী বেগম বলেন, আমার বাড়ীর পাশে জমি বর্গা নিয়ে সেখান আবর্জনাগুলো আমার বাড়ীতে ফেলে দেয়। প্রতিবাদ করায় তারাই আমাদের উপর হামলা করে।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে পরিত্যক্ত ঘরে মাদক সেবনে দায়ে ৪ জনের সাজা
- পদার্থবিজ্ঞান পরীক্ষায় নকল, ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করলেন ইউএনও
- সরকারি গেস্ট রুমে বসবাস করেও নির্ধারিত সময়ে অনুপস্থিত ইফা’র ডিডি!
- এমপি রফিকুল ইসলাম হিলালী আজ আটপাড়ার সুখারী ইউনিয়নের হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার আশ্বাস দেন
- কেন্দুয়ায় গণিত পরীক্ষায় ক্যালকুলেটর কেড়ে নেওয়ায় উত্তেজনা, কেন্দ্র অবরুদ্ধ
- মদনে গরু চুরির ঘটনায় ৩ যুবককে পুলিশের কাছে সোপর্দ করল জনতা
- বন্যাদুর্গতদের জন্য প্রস্তুত ৩ মাসের খাদ্য সহায়তা: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
- সাত মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার

