শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) বিকাল ৩ টায় মোয়াজ্জেমপুর আশরাফ চৌধুরী ওয়েলফেয়ার স্ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা বিএনপি উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরী। খারুয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আতাউর করিম অলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, বিশেষ অতিথি সাবেক এমপি আবুল বাশার আকন্দ,শাহ নুরুল করিম শাহীন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য তায়েবুর রহমান হিরণ, এ.এফ এম আজিজুল ইসলাম পিকুল, সালমান ওমর রুবেল প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। সেই সাথে সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটিতে অনেক ত্যাগী নেতাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন। এব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহজাহান কবির।
ব্রেকিং নিউজ
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের


