পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুর রহমান ওরফে মনা মিয়া (৪৫) নামের এক বাহরাইন প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় চিথলিয়া ইউনিয়নে পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর সত্যনগর গ্রামে। তিনি আব্দুল খালেকের বড় ছেলে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা যায়, নিহত শফিকুর রহমান গত ১০ জুন বাহরাইন থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন। সোমবার সকালে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে পরশুরাম ডাক্তারের কাছে নিয়ে যায় পরবর্তীতে সেখান থেকে শ্বশুরবাড়ি জংগলঘোনা অলকায় যান। মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বের হয় বিদ্যুতায়িত হয়ে লাশ হয়ে ফিরেন। পরিবারের সদস্যদের দাবি, সোমবার দুপুরে পশ্চিম অলকা গ্রামে আলত আলী চৌধুরী বাড়ি সংলগ্ন মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সময় ওই স্থানে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিকের মৃত্যু হয়েছে। কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি আশীষ চক্রবর্তী বলেন, আমি গতকাল লাইভে বিদ্যুতের খুঁটির কথা বারবার বলেছিলাম একটি খুঁটি ঝুঁকিপূর্ন হয়ে আছে, তারপরে বিদ্যুৎ বিভাগ কিভাবে চেক করা ছাড়া সংযোগ চালু করে দেয়! অথচ একটু বৃষ্টি হলে বিদ্যুৎ তো ঘন্টার পর ঘন্টা আসে না। তখন তাদের গুরগুরি লেগে যায়, তাহলে এতবড় বিপর্যয় কেনো দেখা ছাড়া সংযোগ চালু করে দিলো? এই মৃত্যুর দায়ভার ওনাদের নিতে হবে। গাফলতির কারনে পরশুরাম বিদ্যুৎ বিভাগ কে আইনের আওয়তায় আনা হোক। ফেনী জেলা পরিষদের সাবো সদস্য ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, স্থানীয় বাসিন্দা এম. শফিকুল হোসেন মহিম বলেন, পশ্চিম অলকা গ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে শফিকুর রহমান নামের একজন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। উল্লেখ্য, বিগত এক বছর আগে তার একটি ছেলে পানিতে ডুবে মারা গেছেন।
ব্রেকিং নিউজ
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি
- সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে — এমপি মাজেদ
- তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারকালে ইউপি সদস্য আটক।
- বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতীয় হাই কমিশনার-দীনেশ ত্রিবেদী


