আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের টানা নবম বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৪.৫০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিষয়টি তার জামাতা রাকিব তালুকদার নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্যা,উচ্চরক্তচাপ,ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে নিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শুক্রবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান। উল্লেখ্য ১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। কর্মদক্ষতা ও বিচক্ষণতায় এরপর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। এভাবে টানা নয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি। মৃত্যুর সময় বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের বয়স হয়েছিলো ৭৩ বছর। ## আরিফুর রহমান আরিফ ঝালকাঠি প্রতিনিধি
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


