আচার খেতে কে না পছন্দ করে! বিভিন্ন স্বাদের আচার খাবারে রুচি বাড়ায়। তাইতো প্রতিদিন আচার খেতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাড়িতেই তৈরি করতে পারেন নানা স্বাদের আচার। আজ চলুন জেনে নেয়া যাক সুস্বাদু ক্যাপসিক্যামের আচার তৈরির রেসিপি-
উপকরণ:
ক্যাপসিকাম ৫টি, দুই টেপিল চামচ, সরিষা আধা চা চামচ, ১টি লেবুর রস, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি:
ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে বিচি ফেলে দিতে হবে। প্যানে তেল গরম করে সরিষা ও মেথি দিয়ে ভাজতে হবে। এরপর এতে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিতে হবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ক্যাপসিকামের টুকরা ও লবণ দিয়ে মিশ্রণটিকে ঢেকে দিতে হবে। নরম হয়ে এলে এতে লেবুর রস ঢেলে ভালোভাবে নাড়ুন। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে এলে জার বা বোতলে সংরক্ষণ করতে হবে।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


