হিব্রু ভাষায় পবিত্র কোরআন মাজিদ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। পবিত্র এ ধর্মগ্রন্থ নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেয়ায় মিসর এ উদ্যোগ নিয়েছে। মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় স্থানীয় সময় এ প্রকল্প গ্রহণের কথা জানায়। এক সংবাদ সম্মেলনে মিসরের ওই মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষায় আগে ইহুদিরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে। এ কারণে তারা ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। মিসরের এ সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মোক্তার গোমা বলেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি-আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখা দিয়েছেন ইহুদি প্রাচ্যবিদরা। এ কারণে বিশ্বের ১ কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইহুদির মাধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য মিসর এ উদ্যোগ নিয়েছে। আরব নিউজ।
ব্রেকিং নিউজ
- আজ মহাসপ্তমী তিথি হলেও আগামীকাল মহাসপ্তমী বিহিত পূজা
- বিশ্ব মঞ্চে মৌলভীবাজারের কন্যা ইংল্যান্ড নারী কাবাডি দলের নেতৃত্বে
- বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ রোমন
- বরগুনার তালতলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
- মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির প্রচারণা
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য


