কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দ্বিতীয়ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া নেত্রকোনার আটপাড়া, সদর ও বারহাট্টা এই তিন উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউপির আতকাপাড়া ও বায়রাউড়া কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ওই ইউপির ফলাফল স্থগিত এবং সদর উপজেলায় মদনপুর ইউপিতে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচত স্থগিত রয়েছে।
স্থানীয় ও বিভিন্ন সুত্রে প্রাপ্ত তথ্যে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতি ইউপিতে মো. আমজাদ হোসেন খান (নৌকা), মেদনীতে স্বতন্ত্র আলহাজ মিজানুর রহমান (ঘোড়া), ঠাকুরাকোনা মো.আব্দুর রাজ্জাক (নৌকা), সিংহের বাংলায় স্বতন্ত্র মো. আলী আহসান (ঘোড়া), আমতলায় মো. রউফ সবুজ (নৌকা), মৌগাতিতে মো. মোস্তাফিজুর রহমান খান (নৌকা), রৌহা মো. আব্দুর রশিদ (নৌকা), চল্লিশায় সৈয়দ মাহবুবউল মজিদ (নৌকা), দক্ষিণ বিশিউড়ায় স্বতন্ত্র মো. সেলিম আজাদ সেলিম (ঘোড়া) ও কাইলাটী ইউপিতে স্বতন্ত্র মো. নাজমুল হক (ঘোড়া)।
আটপাড়া উপজেলায় সাত ইউপির সবগুলোতে নৌকার প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। স্বরমুশিয়া ইউপিতে মো. আব্দুস সাত্তার, লুনেশ্বরে মো. শাহজাহান কবীর, বানিয়াজানে মো. ফেরদৌস মিয়া, তেলিগাতীতে অখিল চন্দ্র দাস, দুওজ ইউপিতে সাইদুল হক তালুকদার, সুখারীতে মো. শাহজাহান ও শুনই ইউপিতে মো. রোকন উজ্জামান।
বারহাট্টা উপজেলার সাহতা ইউপিতে স্বতন্ত্র মো. মিজানুর রহমান (ঘোড়া), বারহাট্টা সদরে কাজী সাখাওয়াত হোসেন (নৌকা), বাউসিতে মো. শামছুল হক (নৌকা), আসমা ইউপিতে মো. শফিকুল ইসলাম খান (নৌকা), চিরামে মো. সাইদুর রহমান চৌধুরী (নৌকা), সিংধা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. নাসিম উদ্দিন তালুকদার (টেবিলফ্যান), ও রায়পুর ইউপিতে স্বতন্ত্র প্রাথী আতিকুর রহমান রাজু (ঘোড়া)।
উল্লেখ্য, তিন উপজেলার ২৬টি ইউনিয়নের ২৪৬টি ভোট কেন্দ্রে চার লক্ষ ৬৫ হাজার ৩৬২ জন ভোটার। তারমধ্যে দুই লাখ ৩৫ হাজার ৯২ জন পুরুষ, দুই লাখ ২৯ হাজার ৪৬৪ জন নারী ও ছয়জন হিজারা ভোটার রয়েছেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪৬ জন, কাউন্সিল পদে ৮১৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিল ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছিলেন।

