বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপা পড়ে জিহাদ (৭)  নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আজিমপুরে এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টায় জিহাদকে মৃত ঘোষণা করেন।

জিহাদের বাবা নাদির হোসেন গণমাধ্যমকে জানান, জিহাদ আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। প্রতিদিন তিনি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন। আবার স্কুল থেকে বাসায় নিয়ে আসেন। আজ সকালে শিশুটির হাত ধরে আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়ল শিশুটি দেয়ালের নিচে চাপা পড়ে। এতে তার নিজেরও পায়েও কিছুটা আঘাত লাগে। পরে শিশুটিকে দেওয়ালের নিচ থেকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. কাদির জানান, জিহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version