রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় এই হত্যার ঘটনা ঘটেছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version