বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে, আজকে ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জা লাগল না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে। তিনি বলেছেন, একটি দল শুধু নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি মাত্র লোক নির্বাচন চান না, তিনি হচ্ছেন ড. ইউনূস।’ গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করেছে বিদেশি লোকদের। জিয়া বহু সংস্কার করেছেন; কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি, কাউকে আমদানি করেননি। কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শক এনেছে। সংস্কার সংস্কার করতে করতে আজ এমন অবস্থায় চলে গেছে, তারা নির্বাচন দিতে চায় না। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপির আগে ড. ইউনূসই বলেছিলেন। এটা তাঁরই (ড. ইউনূস) প্রস্তাব। পরবর্তী সময়ে শিফট করে জুনে গেলেন ইউনূস। সুতরাং নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর ডিসেম্বরে নির্বাচন না হলে দায়দায়িত্ব সব ড. ইউনূসকে নিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হয় বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে। নির্বাচন না হলে এ দেশের ভৌগোলিক অবস্থান ঠিক থাকবে না।
ব্রেকিং নিউজ
- রাজস্ব আদায়ে গতি আনতে সংশ্লিষ্টদের মাঠমুখী হওয়ার নির্দেশ দিলেন চসিক মেয়র
- লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তাদের বৈঠক
- মেয়েও ফিরবে না বিচারও করতে পারবেন না
- সেপ্টেম্বরে আসছে নতুন আইফোন, দাম শুনে চমকে যাবেন! Copied from: https://rtvonline.com/
- কে আমাকে ফোন করে বলবে, বাবা তাড়াতাড়ি বাসায় আসো
- আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
- তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
- জবাবদিহিতাহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না : স্পিকার



