আগামী ১৫ নভেম্বর থেকে স্বল্পমেয়াদে পর্যটন ভিসা চালু করছে ভারত। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি দুই দেশ একত্রে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘এখনো কভিড পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যে কারণে আপাতত আকাশপথ ব্যবহার করে যাওয়ার পর্যটন ভিসা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক ও রেলপথে যাওয়ার ভিসা দেওয়া হবে।’

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘পেমেন্ট সংক্রান্ত সমস্যায় আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজে সমস্যা দেখা দেয়। আগামী সপ্তাহে প্রকল্পটি পরিদর্শনের কথা রয়েছে। আশা করছি, শিগগিরই কাজ শেষ হবে।’

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version