কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে পৌরশহরের সোমেশ্বরী নদীর ২নং বালুমহালের শ্মশানঘাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করেন আমিন খান (৩০) নামে এক ড্রেজার (বালু উত্তোলন মেশিন) শ্রমিক। পরে তিনি অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন তিনি। পরে উপজেলা প্রশাসননের কাছে হস্তান্তরের পরে রেঞ্জ কর্মকর্তার সহায়তায় গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধারকারী আমিন খান দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের মৃত হাছু মিয়ার ছেলে। তিনি সকালে বালু উত্তোলনের জন্য নদীতে ড্রেজারে কাছে যান। সেখানে পাইপে প্যাঁচানো অবস্থায় অজগরটিকে দেখতে পান আমিন খান।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অজগরটি আঘাত প্রাপ্ত না হওয়ায় এবং সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার দরকার পড়েনি। রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমানের তত্বাবধানের অজগরটিকে উপজেলার গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version