রবিবার, অক্টোবর ১৮

ফরহাদ খোন্দকার  :

ফেনী পৌরসভার লুদ্দারপাড় এলাকার ফরিদ কলোনির গলিতে বৃহস্পতিবার রাতে আল আমীন নামে এক হকারকে ছুরিকাঘাতে খুন হয়েছে। এছাড়াও গুরুতর অবস্থায় তোফাজ্জল নামে আরো এক হকারকে রাজধানীতে নেয়া হয়েছে।

এরা সকলে নওগাঁ জেলার মান্দা থানার রাজেন্দ্র বাটি গ্রামের বাসিন্দা।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন জানান, নওগাঁ জেলার আল-আমীন, তোফাজ্জল ও ডাইমন ফেনী শহরের ফরিদ কলোনিতে থেকে সাইকেলে করে হরেকরকম মালামাল বিক্রি করতেন। আজ শুক্রবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে ভাড়া বাসা থেকে আল-আমীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে হকার ডাইমন পালিয়ে যায়।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version