ফরহাদ খোন্দকার, ফেনী প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর এমরান ফেনীতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনের পিঠের চামড়া তুলে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার হুমকি দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর এমরান।

বৃহস্পতিবার (২ আগস্ট) সোনাগাজী পৌরশহরে ছাত্রলীগের আয়োজিত বিএনপি, যুবদল, ছাত্রদলের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এ হুমকি দেন।

সোনাগাজী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে মীর এমরান বলেন, ‘তোদের বাবা ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুনকে বলবি, তার যদি সাহস থাকে এই সোনাগাজীর মাটিতে প্রবেশ করার জন্য, তার পিঠের চামড়া তুলে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবো।’
এসময় তিনি আরও বলেন, ‘আমরা অনেক দিন জননেত্রী শেখ হাসিনা ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সিদ্ধান্ত মেনে সহবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেছি। আজ থেকে আর সহবস্থান নয়। যদি আমাদের দিকে আঙুল তোলে, সে আঙুল কেটে ফেলা হবে। এখন থেকে হবে প্রতিশোধ।’
এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির যেসকল নেতাকর্মীদের নামে মামলা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘অবৈধ সরকারের অবৈধ নেতারা প্রতিনিয়তই মানুষের উপর অত্যাচার,নির্যাতন ও গুম করে আসছে। এসব হুমকি ধামকি দেওয়া এখন তাদের জন্য স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এগুলো তারা রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে করছে। সারাদেশে তারা যেভাবে অত্যাচার করছে, এখানে মাত্রাটা একটু বেশি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version