চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়ন অব্যাহত রেখেছে হংকং কর্তৃপক্ষ। এক বছর আগে থেকে তথাকথিত এই আইন ভাঙার অভিযোগে এখনও ধড়পাকড় চলছে সেখানে। খবর নিউ ইয়র্ক টাইমস এর।

জানা গেছে, চীনের ওই আইন গত মার্চে আনুষ্ঠানিক অনুমোদন দেয় হংকংয়ের আইন পরিষদ। এরপর হংকং কর্তৃপক্ষ ২০১৯ সালের জুন থেকে এ বছরের মার্চের মধ্যে দশ হাজার মুনুষকে গ্রেফতার করেছে।

রয়টার্স জানিয়েছে, হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাই ২০১৯ সালের আগস্টে গণতন্ত্রপন্থী সমাবেশে তার ভূমিকার জন্য এক বছরেরও বেশি কারাদণ্ড ভোগ করছেন। ২০১৯ সালের ১ অক্টোবর পৃথক সমাবেশের জন্য আজ তাকে ১৪ মাসের নতুন সাজা দেওয়া হয়েছে। লাই এখন মোট ২০ মাসের কারাদণ্ডের সম্মুখীন।
হংকংয়ের নিরাপত্তা প্রধান জন লি বলেছেন, জিমি লাইয়ের সঙ্গে কোনো ব্যাংক লেনদেন করলে তাদের কর্মচারীদের জরিমানা এবং সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এক্টিভিস্ট সাং কিন-শিং রয়টার্সকে বলেন, আমরা সবাই এখন কারাগারে আটকা পড়েছি, যেখানে মত প্রকাশের স্বাধীনতা অনুমোদিত নয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version