রবিবার, সেপ্টেম্বর ২০

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

ডিজিটালাইজেশন বা আধুনিকায়নের অজুহাতে দলিল লেখকদের রুজি-রুটি ও পেশাগত অধিকার কেড়ে নেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।​ আজ ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে তিনি প্রেসক্লাব কার্যালয়ে সামনে এসব কথা তুলে ধরেন। ৭ দফা দাবি আদায়ের লক্ষে তারা এই আন্দোলন করেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক এই দাবি জানান।​ তিনি বলেন, ভূমি সেবা ও রেজিস্ট্রি ব্যবস্থার আধুনিকায়ন ইতিবাচক হলেও তা যেন দলিল লেখকদের পেশাচ্যুত করার বা কর্মহীন করার কোনো উদ্যোগে পরিণত না হয়।

দীর্ঘদিন ধরে দলিল লেখকরা জমি কেনাবেচা ও রেজিস্ট্রি সংক্রান্ত আইনি নথিপত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ফলে এই পেশার সাথে যুক্ত লাখো মানুষের অধিকার ও জীবিকা সুরক্ষা করা জরুরি।​ বিবৃতিতে সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখার আহ্বান জানিয়ে “বাংলাদেশ দলিল লেখক সমিতি জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে দলিল লেখকদের ন্যায্য দাবি আদায়ে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version