তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/সজীব চৌধুরী চৌকস অফিসার ফোর্সসহ (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় ঘটিকায় উপজেলাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত উদনাছড়া চা বাগানের ৯নং সেকশনের রাস্তায় অভিযান পরিচালনা করিয়া চোরাকারবারী ১। মিলন তাঁতী (২৮), পিতা-মদন তাঁতী, ২।
কাজল রাজগড় (২১), পিতা-গনেশ রাজগড়, উভয় সাং-উদনাছড়া চা বাগান, ৮নং বস্তি, ০৭নং রাজঘাট ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হইতে ভারতীয় DOT KEY VITAMIN C+E SUPER BRIGHT GEL FACE WASH ১৪০ পিস, DOT KEY VITAMIN C+E SUPER BRIGHT SUNSCREEN Water-light fluld ৫২ পিস, MARS BB CREAM ১০০ পিস, MARS KOHL OF FAME KAJAL ৫০ পিস, GARNIER BRIGHT COMPLETE VITAMIN C+ FACE WASH ১০০ পিস, 1% Salicylic Acid Oil-Free Daily Face Mosturizer ৩০ পিস, যাহার সর্বমোট মূল্য-১,৯৯,৫০০/-(এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয় চোরাচালানের মাধ্যমে উল্লেখিত প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনয়ন করে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে রবিবার (২০ সেপ্টেম্বর) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে নিশ্চিত করেছে ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন।




