গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সভাপতি মো: গোলাম রব্বানীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, দপ্তরে অভিযোগ পত্র দাখিল। মাদ্রাসা সুপার ওপর হামলার হুমকির অভিযোগে থানায় জিডি। উপজেলা একাডেমিক সুপারভাইজারের তদন্ত প্রতিবেদন (স্মারক নং: উমাশিঅ/পলাশ/গাই/২০২৬/২৪২) অনুযায়ী সভাপতির বিরুদ্ধে প্রতিষ্ঠানের সুপারের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া, সিদ্ধান্ত ছাড়াই রাতের আঁধারে পুরাতন বই ও সরঞ্জাম বিক্রি করা এবং একক ক্ষমতাবলে বিধিবহির্ভূতভাবে মাদ্রাসার ১৩টি দোকান ভিটি নিলাম দেওয়াসহ নানা অসংগতি তুলে ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন মাদ্রাসা সুপার কাজি শামসুল আলম।
এছাড়া, মাত্র ৭ জন সদস্যের ভুয়া স্বাক্ষরে রেজুলেশন বানিয়ে সুপার কাজী মো: শামছুল আলমকে বরখাস্ত করার অপচেষ্টা চালানো হয় বলেও অভিযোগ তোলেন সুপার , যা পরবর্তীতে বাতিল হয় বলেও কাজী শামসুল আলম দাবি করেন। টাকা ফেরত ও ভুয়া কাগজপত্রের প্রতিবাদ জানালে সভাপতি ও তাঁর সহযোগীরা সুপারের নিকট সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালান এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পলাশবাড়ী থানায় জিডি করেন যাহার জিড (নং: ১২৩৪) দায়ের করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বোর্ডের পদক্ষেপ তদন্ত প্রতিবেদনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল তদন্ত রিপোর্টটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট প্রেরণ করেছেন (স্মারক নং: ৯২৯)। এদিকে, মাদ্রাসার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সভাপতিকে দ্রুত অপসারণ করে উপজেলা নির্বাহী অফিসারকে মাদ্রাসার দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন মাদ্রাসা সুপার কাজি শামসুল আলম।




