রবিবার, সেপ্টেম্বর ২০

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় শাশুড়ি মাহমুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জামাই বিরাজ আলীকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।​ ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোল্যা সাইফুল আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।​

১৯৯৯ সালে গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ পুলপাড়া গ্রামের বিরাজ আলীর সঙ্গে চক শিবপুর গ্রামের দুলালী বেগমের বিয়ে হয়। স্বামী মাদকাসক্ত ও নির্যাতনকারী হওয়ায় ২০০৭ সালে দুলালী বেগম দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান এবং জীবিকার তাগিয়ে গৃহকর্মীর কাজ নেন।​ ১৪ মে, ২০০৭ কাজ শেষে বাড়ি ফেরার পথে বিরাজ আলী ও তার সহযোগীরা দুলালীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে।

শাশুড়ি মাহমুদা বেগম বাধা দিলে বিরাজ আলী তাকে বুকে ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ওই রাতেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।​ ১৫ মে, ২০০৭: নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।​ ১০ আগস্ট, ২০০৭: তদন্তকারী কর্মকর্তা (এসআই) গোলাম মোস্তফা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।​ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ দীর্ঘ ১৯ বছর পর সাক্ষ্য-প্রমাণ বিচার বিশ্লেষণ শেষে বিজ্ঞ আদালত চূড়ান্ত রায় প্রদান করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version