নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) এর সংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্য প্রায়াত হাজী মকবুল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
২৪ মে সোমবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ সময় বর্ষীয়ান এ রাজনীতিবিদ এর জন্য দোয়া কামনা করা হয়। তার রাজনৈতিক সুদীর্ঘ জীবনের উপর আলোচনা করেন বক্তৃতারা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাড়রা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সোখন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সদর ইউপি চেয়াম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান প্রমুখ।
এ সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের সকল নেতাকর্মী সহ ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ- ২০২০ সালের ২৪ মে কোভিট-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব মকবুল হোসেন মারা যান।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


