কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দা তলা গ্রামে শনিবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে মহরম আলী (৫০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মান্নান্দা তলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মহরম আলী বেলা আড়াইটার দিকে নিজ বাড়ীতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন। পরিবারের লোকজন মহরম আলীকে উদ্ধার করে দ্রæত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে নিহত ব্যাক্তির দাফন কাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করতে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version